করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২১, ১৭:৪৫ আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৮:৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন। এর ফলে দেড় মাস পর মৃত্যু দেড়শ’র নিচে নামলো। এর আগে ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। তার আগের দিন ৩ জুলাই মারা গিয়েছিলেন ১৩৪ জন। আজকের ১৪৫ জন নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মোট ২৫ হাজার ২৩ জন প্রাণ হারালেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৯৩ জন। এদের নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭২ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ৯২৭টি, আর পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ১৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ২৯ হাজার ৭৯৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে পুরুষ ৭৭ জন আর নারী ৬৮ জন। দেশে করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৩৯৬ জন এবং নারী আট হাজার ৬২৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ছয় জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের চার জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন সাত জন করে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ছয় জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো