টিকার দুই ডোজের আওতায় প্রায় ৬৪ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ২২:১৬আপডেট : ২১ আগস্ট ২০২১, ২২:১৬

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৮১ লাখ ৬২ হাজার ৫১ ডোজ টিকা  মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ৩৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৩ হাজার ৫২৩ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৯ লাখ ৮৮ হাজার ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭৫৬ জনকে এবং  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬৬ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৪ হাজার ২৬০ ডোজ।

এছাড়া ৮৯ লাখ ৫০ হাজার ৩৫ ডোজ  সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ২২ হাজার ৩১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন  ৮৭ হাজার ৬৭ জন।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৭ লাখ ৪৯ হাজার ৩৭৪ ডোজ । এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ১০৮ জনকে।

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন।

/এসও/এফএএন/ 
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম