বঙ্গবন্ধু হত্যায় জড়িত কয়েকজনের ফাঁসির রায় অচিরেই কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৮:৩৩আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৮:৩৩

বঙ্গবন্ধু হত্যায় জড়িত কয়েকজনের ফাঁসির রায় শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর মিরপুর ১১ নম্বরে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও একুশে আগস্টে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এরই মধ্যে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত অনেকের ফাঁসির রায় কার্যকর হয়েছে। বাকি কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হবে অচিরেই। এ বিষয়ে কাজ চলছে। সরকার এ বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।

আলোচনা সভায় বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা চালানো হয়েছিল। অপতৎপরতাকারীরা এতে সফল হয়নি। সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে আজ।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বজলুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রানাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের