সংসদ এলাকার নকশাবহির্ভূত সবকিছু অপসারণ করতে হবে: আ ক ম মোজাম্মেল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৫:১২আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৫:১২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্পিকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, সংসদ ভবন এলাকায় মূল নকশার বাইরে যা কিছু রয়েছে তা অপসারণ করতে হবে। তথাকথিত জিয়াউর রহমানের কবর ছাড়াও অন্য যে সব নকশাবহির্ভূত স্থাপনা রয়েছে সবগুলোকে অপসারণের দাবি জানান তিনি।

রবিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব দাবি জানান।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত প্রকৃত খুনিদের খুঁজে বের করতে হবে। জীবিত বঙ্গবন্ধুর থেকে মৃত বঙ্গবন্ধুর শক্তি অনেক বেশি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বঙ্গবন্ধু হত্যায়।

হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করার অপপ্রয়াস-অপচেষ্টা চালিয়েছে একটি চক্র। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হয়েছিলো। এক সময় জয় বাংলা বলার লোক ছিল না,  এখন অনেক শোনা যায়। জয় বাংলা স্লোগান দিলেই তিনি প্রকৃতভাবে জয় বাংলার অনুসারী তা বলা যাবে না।

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের