ফ্লাইটে পাইলট নওশাদের জন্য নফল নামাজ পড়েন ক্রু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২১, ১৯:৫৪আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:১৬

ভারতের আকাশে উড়োজাহাজে হুট করেই নিথর হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তার সঙ্গে থাকা ফার্স্ট অফিসার মোস্তাকিম বোয়িং ৭৩৭-৮০০’র ককপিটের কন্ট্রোল নেন। পাইলটের অসুস্থতার খবরটি ফার্স্ট অফিসার মোস্তাকিম মেডিক্যাল ইমার্জেন্সে ঘোষণা করলেন। সব কিছু ঠিক করে অবতরণের জন্য প্রস্তুত কেবিন ক্রুরা। নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে হাতে আছে আরও কিছু সময়। পাইলটের সুস্থতা ও নিরাপদে অবতরণের জন্য দোয়া কামনা করে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন একজন কেবিন ক্রু।

১২৪ জন যাত্রী নিয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকার পথে আসছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। গত শুক্রবার (২৭ আগস্ট) বিজি ০২২ ফ্লাইটে থাকা ক্রুদের বর্ণনায় ওঠে এসেছে সেদিনের ঘটনা। সেই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছাড়াও ২ জন ককপিট ক্রু ও ৬ জন কেবিন ক্রু ছিলেন।

ফ্লাইটে থাকা একজন কেবিন ক্রু বাংলা ট্রিবিউনকে বলেন, হুট করে ককপিট থেকে ফার্স্ট অফিসার মোস্তাকিম জানালেন ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়েছেন। ককপিটে গিয়ে আমরা তার অবস্থা দেখে বুঝতে পারি তিনি মারাত্মকভাবে হার্ট অ্যাটাক করেছেন। তার নিজের যে খারাপ লাগছে, কিংবা অসুস্থ বোধ করছেন- এ কথা বলারও সুযোগ পাননি। তিনি পুরোই কলাপ্স করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেবিন ক্রু বলেন, আমি পাইলটের সুস্থতার জন্য দোয়া করেছি, যাত্রীদের জন্য দোয়া করেছি, নিজের জন্যও দোয়া করেছি। যেন আমরা সবাই নিরাপদে অবতরণ করতে পারি। দুই রাকাত নফল নামাজ পড়েছি।

পরে ফ্লাইটটি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের পাইলটকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ আগস্ট) সকালে মারা যান ক্যাপ্টেন নওশাদ।

প্রসঙ্গত,ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ১৯৭৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালের ২০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন।

/সিএ/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম