শনাক্ত ১৫ লাখ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৭:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:৩৬

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৫৭ জন। এদের নিয়ে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬১৮ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন। এদের নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ২৬ হাজার ১৯৫ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে করোনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ০৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৬৭৩টি, আর পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ১৫ হাজার ৯৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৩ লাখ ১৩ হাজার ২৪৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৬ জন আর নারী ৪২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৯৮৭ জন এবং নারী ৯ হাজার ২০৮ জন।

এরমধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।

মারা যাওয়া ৮৬ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, ময়মনসিংহ বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ৯ জন এবং রংপুর বিভাগের পাঁচ জন।

এই ৮৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৭৪ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন এবং বাড়িতে একজন।

 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম