সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭

দীর্ঘ প্রায় দেড় বছর পর আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করা হবে।

সংক্রমণের সঙ্গে ‘সবকিছুই’ জড়িত উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ কমেছে বলেই স্কুল-কলেজ খুলেছে। যদি দেখি আমাদের এখানে সংক্রমণের হার আবার বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে, তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত তো শিক্ষা মন্ত্রণালয় নেবেই। আমরাও সেভাবেই পরামর্শ দেবো। আমরা চাইবো না আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হয়ে যাক।

১৮ বছরের কম বয়সীদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি নেওয়ার চেষ্টা করছে সরকার। কবে নাগাদ স্কুল শিক্ষার্থীদের দেওয়া যাবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের কোনও নির্দেশনা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসেনি। পৃথিবীর খুব বেশি দেশে এই বয়সের ছেলেমেয়েদের টিকা দেওয়া যাচ্ছে না। দু-একটা দেশে টিকা দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে, দেখার জন্য কী ফলাফল আসে। আমরাও সেই নীতি অনুসরণ করছি। আমরা ডব্লিউএইচওর সঙ্গে আলোচনা করছি, যখন তারা অনুমতি দেবে তখন আমরা ১০ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার চেষ্টা করবো।’

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের পিছিয়ে যাওয়া মেডিক্যাল ও ডেন্টাল পরীক্ষা এ বছর নেওয়ার কথা ছিল। গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। 

বিজ্ঞপ্তি অনুযায়ী মহামারির ব্যাপক সংক্রমণ পরিস্থিতির মধ্যেই গত ২ এপ্রিল সারাদেশের এমবিবিএস কোর্সের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ৩০ এপ্রিলের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হয়। গত ১১ জুন ভর্তি পরীক্ষা নেওয়ার থাকলেও ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

শুক্রবার সকাল ১০টায় ঢাকার তিনটি কেন্দ্রে বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। সারাদেশের ৮টি কেন্দ্রের অধীনে ২২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে ৫৪৫টি আসন এবং বেসরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে। এই পরীক্ষা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

/জেএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম