‘শর্ত ছাড়া দণ্ড স্থগিত চাইলে খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯

শর্ত ছাড়া দণ্ড স্থগিত চাইতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুনরায় জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১২ সেপ্টেম্বর) আইন কমিশনের রজতজয়ন্তী উপলক্ষে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমাদের কাছে (খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন) গত সপ্তাহে এসেছিল। আমরা মতামত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তাতে আমরা ছয় মাসের মেয়াদ বাড়াতে মত দিয়েছি। রাতে আমি খবর নিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সুরক্ষা সচিব সরকারি কাজে বিদেশে আছেন। সে জন্য আবেদনটি এখনও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়নি।

খালেদা জিয়ার বিদেশযাত্রার সুযোগ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) যে আবেদন করেছেন তা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার একটি আবেদন হিসেবে গ্রহণ করা হয়েছে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছিল শর্ত সাপেক্ষে। এ অবস্থায় এটাকে পরিবর্তন করার আইন নাই। যদি এটা করতে হয়, তাহলে যেটা আমি আগেও বলেছি, তাকে (খালেদা জিয়া) আবার জেলে গিয়ে এই (বর্তমান) আবেদন বাতিল করতে হবে। এরপর আবার নতুন আবেদন করতে হবে। এ আবেদনে মেয়াদ বাড়ানো ছাড়া আমাদের কিছু করার নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফিরলে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত প্রধানমন্ত্রীর কাছে যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

/বিআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের