বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পায়নি চীনা কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পায়নি চীনের কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)।  মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কমকর্তারা যুক্ত ছিলেন।

বন্দরনগরী চট্টগ্রামের সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। নয় হাজার কোটি টাকা ব্যয়ে দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে টানেল নির্মাণের এই কাজ বাস্তবায়ন করছে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)।

সিসিসিসি’র প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কিছু ব্যত্যয় ও মিসিং আছে। এগুলো প্রতিপালন করে আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩৩ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭৭৫ টাকার বই ক্রয়ের প্রস্তাব দেয়। এতে পুরো অর্থ সরকার ব্যয় করবে। প্রস্তাবের আওতায় ২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের (১ম ও ২য় শ্রেণি) বাংলা ও ইংরেজি ভার্সনের ৭২টি লটে সর্বনিম্ন ২৫টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৭৩৫ কপি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে ১ হাজার শয্যাবিশিষ্ট ‘কোভিড ফিল্ড হাসপাতাল’ স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে দ্রুততম সময়ে ২০০ শয্যাবিশিষ্ট ‘কোভিড ফিল্ড হাসপাতাল’ স্থাপনের পূর্ত কাজ এবং চিকিৎসা সরঞ্জাম রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬ এর ধারা ৬৮(১) এবং পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। হাসপাতালটি নির্মাণে প্রস্তাবিত ব্যয়  ১০ কোটি ২৮ লাখ ২২ হাজার টাকা।

সভায় রামপুরা-আশুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নে বিনিয়োগকারী নির্বাচনের লক্ষ্যে দরপত্র পুনঃমূল্যায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
৪ দিন পর ফের কর্ণফুলী মিলে কাগজ উৎপাদন শুরু
নির্বাচনের জন্য কর্ণফুলী থেকে ৯১৪ টন কাগজ নিচ্ছে ইসি
কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম