মুক্ত স্বদেশে ফিরে সেদিন কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশিরা

উদিসা ইসলাম
১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৯ সেপ্টেম্বরের ঘটনা।)

প্রায় ৩০ মাস আটক থাকার পর ফিরে আসে ১৬৮ বাঙালির প্রথম দল। এইদিন পাকিস্তানের বন্দিদশা থেকে বহু আকাঙ্ক্ষিত স্বদেশের মাটিতে পৌঁছান তারা। সন্ধ্যায় তেজগাঁও বিমানবন্দরে হাজার হাজার মানুষ তাদের প্রীতি ও ভালোবাসা ঢেলে মাতৃভূমিতে স্বাগত জানায়।

৬টা ৪০ মিনিটে বহু উৎকণ্ঠা ও প্রতীক্ষার পর আফগান এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার মাটি স্পর্শ করে। সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় এক মর্মস্পর্শী দৃশ্যের। তেজগাঁও বিমানবন্দরে সমবেত জনতা মুহূর্তে চঞ্চল হয়ে ওঠে। কতজন আসতে পারলো, কেউ তখনও কিছু বলতে পারে না। সব নিয়মকানুন ভেঙে ছুটে যেতে চায় উড়োজাহাজের কাছে। টার্মিনাল ভবনে হাজারো জনতা খুঁজে বেড়ায় প্রিয়জনকে।

অবশেষে পরিবারগুলো নেমে আসতে থাকে উড়োজাহাজ থেকে। তাদের মাঝে একজন মেজর ও তিনজন ক্যাপ্টেনও ছিলেন। সবার চোখেমুখে আনন্দ বেদনার অনুভূতি।

সেবছর ২৮ আগস্ট নয়াদিল্লিতে ভারত-পাকিস্তান চুক্তি সম্পাদনের পর তারাই প্রথম স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ জাতিসংঘের ভাড়া করা উড়োজাহাজে পৌঁছাতে পারলেন। আবার একই উড়োজাহাজে এখান থেকে ১২৬ জন পাকিস্তানের নাগরিক তাদের দেশে ফিরে গেছে। চুক্তি পরবর্তীতে রেডক্রস আন্তর্জাতিক এ বিনিময় দায়িত্ব গ্রহণ করে।

দৈনিক ইত্তেফাক, ২০ সেপ্টেম্বর ১৯৭৩

জরুরি অবস্থা বিল প্রত্যাহার চান অলি আহাদ

বাংলা জাতীয় লীগের সাধারণ সম্পাদক অলি আহাদ এইদিন এক বিবৃতিতে জাতীয় সংসদের সেসময়ের অধিবেশনে সংবিধান সংশোধনীতে জরুরি ঘোষণা বৃদ্ধির সঙ্গে নিবর্তনমূলক আইন বিধি সংশোধন করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, এই আইন প্রণয়ন প্রচেষ্টার প্রতিবাদে ২৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে গণজমায়েত আহ্বানও করেন তিনি। এদিকে জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা প্রদানের জন্য জাতীয় সংসদে বিল পেশ করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানান।

দ্য অবজারভার, ২০ সেপ্টেম্বর ১৯৭৩

জাতীয় সংসদের অধিবেশনে চতুর্থ দিন

প্রিন্টিং প্রেস এন্ড পাবলিকেশন এন্ড রেজিস্ট্রেশন ১৯৭৩ সংশোধনসহ বেশ কয়েকটি বিল গৃহীত হয়। ১৯৭৩ সালের এদিন সন্ধ্যা সাতটায় সংসদ অধিবেশন শুরু হলে নৌপরিবহন ও বিমান চলাচল দফতরের মন্ত্রী জেনারেল এম এ জি ওসমানী স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বিল উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল এ সময় সংসদ কক্ষে ছিলেন না। আব্দুল সত্তার, মইনুদ্দিন আহমেদ, সৈয়দ কামরুল ইসলাম উদ্দিন ২৪ সেপ্টেম্বরের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিষয়টি প্রচার করার আহ্বান জানান।

প্রেস এন্ড পাবলিকেশন বিল সম্পর্কে স্বতন্ত্র ও বিরোধীদলীয় সংসদ সদস্যের সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বিলের উদ্দেশ্য নয়। তবে বন্ধুরাষ্ট্রের বিরোধিতাকারী এবং শালীনতা ও নৈতিকতা বর্জিত বিষয় ছাপার জন্য সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া যায় না। এ প্রসঙ্গে তিনি সংবিধানের ৩৯ (২) ধারা উল্লেখ করে বলেন, এ ধারায় সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শৃঙ্খলা স্বাধীনতা ও নৈতিকতার স্বার্থে আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্রয়োজন সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষের কথাগুলো লেখা আছে।

/এফএ/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে