না জানিয়ে পরিদর্শনে যাবো: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে কিনা, শ্রেণি পাঠদান ঠিকমতো হচ্ছে কিনা, তা যাচাইয়ে কাউকে না জানিয়েই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

গত সাত দিনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কত জানতে চাইলে  শিক্ষামন্ত্রী বলেন, ‘কত শতাংশ শিক্ষার্থী আসছে, আমরা তথ্য পাচ্ছি। আমরা শিগগিরই (দুই-একদিনের মধ্যে) সঠিত তথ্য তুলে ধরে ব্রিফ করবো। সেই সংখ্যার দিকে এখন আমি যাচ্ছি না।’

পরিদর্শন করা বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা মাস্ক পরেছে, তারা সবাই বলেছে— হাত সেনিটাইজড করেছে। পরিষ্কারের কাজ সব সময় চলতে থাকবে। এক দিনেই সবটা আশা করতে পারি, তা নয়। তবে সবার চেষ্টা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ খুব ভালো করছেন। কেউ কেউ কোনোদিনই আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করেননি, তারাও এখন পরিষ্কার-পচ্ছিন্ন করছেন। অনাভ্যাসের কারণে আমাদের প্রত্যাশার স্তরের হয়তো অনেকে পৌঁছাতে পারছেন না।  তবে এই অভ্যাসগুলো সমাজে বিস্তৃত করতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখানে জানিয়ে এসেছি। অনেক জায়গায় না জানিয়ে চলে যাবো। গ্রামাঞ্চলের পরিষ্কার-পরিচ্ছন্ন অনেক ভালো।’

/এসএমএ/এপিএইচ/  
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি