‘ভাসানচর নিয়ে সমঝোতা চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু করেছে সরকার। তাদের দেখভালের বিষয়ে সরকার ও জাতিসংঘের মধ্যে আলোচনা চলছে। একটি সমঝোতায় পৌঁছানোর পর সেখানে দ্রুত কাজ শুরু করবে জাতিসংঘ বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে সমঝোতা চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

রবিবার (১৯ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি বলেন, ‘ভাসানচর নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত মার্চে জাতিসংঘের টেকনিক্যাল মিশন তাদের কাজ শেষ করেছে।’

মিয়া সেপ্পো বলেন, ‘ভাসানচর নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার পর আমরা সেখানে দ্রুত সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ শুরু করবো।’

তিনি বলেন, ‘কক্সবাজারে জাতিসংঘের যে ভূমিকা, তা থেকে ভাসানচরে ভূমিকা ভিন্ন হবে। কারণ, দু’টি জায়গার পরিস্থিতি ভিন্ন।’

রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানের বিষয়ে মিয়া সেপ্পো বলেন, ‘মিয়ানমারের সঙ্গে কীভাবে এই সমস্যা নিয়ে আলোচনা করা হবে, সেটি নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ আছে।’ এটি একই সঙ্গে রাজনৈতিক ও মানবিক সমস্যা। মিয়ানমার ও বাংলাদেশে অনেক লোকের মানবিক সহায়তার দরকার আছে বলে তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম