জেনেভা যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এমিরেটরস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে অংশ নিতে তিনি সেখানে যাচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব সাদেকুল ইসলাম এবং ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিজুল ইসলাম বুলবুল স্বাস্থ্যমন্ত্রীর সফর সঙ্গী হবেন।

আগামী ৬ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী সুইজারল্যান্ড সফর শেষে দেশে পৌঁছবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা