রাজনৈতিক দলের ঐকমত্যে নতুন ইসি চান বর্তমান সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২২

সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‌‘পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। অবশ্যই এটা হওয়া উচিত। আমি এটাকে সমর্থন করি। যেন নতুন কমিশন সবার সমর্থনযোগ্য হয়।’

নতুন কমিশন গঠনে ইসির কোনও মতামত আছে কিনা এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘নতুন কমিশন কী হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনও মতামত থাকে না। কমিশনের কাছে সাধারণত মতামত চাওয়া হয় না। যদি চাওয়া হয় তাহলে আমরা কমিশন বসে দেখবো, আমাদের কোনও মতামত আছে কিনা।’

কমিশন গঠনে আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন তো তৈরি করে সংসদ। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের আইনগুলো হয়। তাদের কাছ থেকে এ রকম কোনও ইঙ্গিত আসেনি যে, আইন তৈরি করতে হবে—কী হবে না। তারা বলেন, সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী করার কথা। এটা আমরা টেলিভিশন পত্রপত্রিকায় দেখি। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি। আইন করার বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি।’

ঐকমত্য কীভাবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা তো মহামান্য রাষ্ট্রপতি করতে পারেন। গত বছর যেমন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। এটা তো রাষ্ট্রপতির বিষয়। সেটা আমরা বলতে পারবো না। এটা ওই স্টেজে হতে পারে। আমাদের করণীয় কিছু নেই। ঐকমত্যের বিষয়ে আমাদের কোনও ভূমিকা থাকে না।’

আইন হলেই আস্থার সংকট দূর হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কী ধরনের আইন হবে তার ওপর নির্ভর করবে। এটার বিষয়ে আগে বলা যাবে না।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
নাসীরুদ্দীন পাটওয়ারীর গালি নতুন নয়, মনঃক্ষুণ্ন হইনি: সিইসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম