চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ০৯:৩২আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯:৩২

শুক্রবার (১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা  ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি এবং তার মাধ্যমে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশে জনগণ যোগাযোগ স্থাপন করেছিল যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।’

তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এ সময়  দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হন এবং এরপর ২০১৯ সালে তিনি চীন সফর করেন। সে সফরে প্রেসিডেন্ট শি'র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের বিষয়ে গভীর মতবিনিময় হয় এবং দুই নেতা ঐকমত্যে পৌঁছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে। খবর বাসস

/ইউএস/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম