ঢাকা-সিলেট ৪ লেন মহাসড়ক প্রকল্পে প্রথম কিস্তির অর্থ দিয়েছে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ২০:৪৯আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:৪৯

ঢাকা-সিলেট মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করতে মোট ১৭৮ কোটি ডলার দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এরমধ্যে প্রথম কিস্তিতে ৪০ কোটি ডলার ঋণের চুক্তি সই করেছে সরকার।

সোমবার (৪ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্থানীয় একটি হোটেলে এ প্রকল্পের ঋণচুক্তি সই করেন। এডিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এডিবি মোট চার ধাপে ঢাকা-সিলেট হাইওয়ে তৈরির জন্য ১৭৮ কোটি ডলার দেবে। এ বিষয়ে গত আগস্টে সম্মতি দিয়েছিল এডিবি। এই প্রকল্পে সরকার প্রায় ৯২ কোটি ডলার অর্থায়ন করবে।

এই প্রকল্পে প্রায় ২১০ কিলোমিটার রাস্তা দুই লেন থেকে চার লেন করা হবে। এছাড়া ধীরে চলে এমন যানবাহনের জন্য পৃথক একটি লেন থাকবে এবং ৬০ কিলোমিটার ফুটপাথ, ২৬টি ফুটব্রিজ ও ১৩টি ওভারপাস থাকবে।

এই হাইওয়ের ডিজাইন দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে করা হয়েছে। বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে এই রাস্তায়।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, আটকে আছে গাড়ি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম