অনলাইন পোর্টাল প্রকাশের আগে নিবন্ধন করতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৫:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:০১

অনলাইন নিউজ পোর্টালে শৃঙ্খলা ফেরাতে চান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আগামী বছর থেকে অনলাইন পোর্টল নতুনভাবে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এখানে শৃঙ্খলা আসবে।’

বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ’র সঙ্গে সংলাপে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

হাছান মাহমুদ বলেছেন, ‘ক্লিন ফিড চালুর জন্য ক্যাবল অপারেটরদের কোনও রকম সময় দেওয়া হবে না। তারা সময় চাইলেও এর পক্ষপাতী নয় সরকার। যারা বিদেশি চ্যানেল ক্লিন ফিড দিয়ে চালাচ্ছে তাদেরগুলো এখন চলবে। যাদের ক্লিন ফিড নেই তাদেরগুলো চলবে না। ক্লিন ফিড হলে তাদেরগুলোও সম্প্রচার শুরু হবে। এই সিদ্ধান্ত দেশের স্বার্থে। তাই কোনোভাবেই ব্যত্যয় ঘটবে না। কারণ, ক্লিন ফিডসহ চালানোর জন্য ক্যাবল অপারেটরদের অনেক সময় দেওয়া হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ক্লিন ফিড নিয়ে চ্যানেল সম্প্রচার না হলে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে; এ বিষয়টি ভারত সরকার আগে থেকেই জানে। তাদের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে জানানো হয়েছে, ক্লিন ফিড দিয়ে না চলালে তাদের চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। তাই এটা নিয়ে তাদের কোনও সমস্যা নেই।’

তিনি বলেন, ‘ব্যাঙের ছাতার মতো আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে না। তবে সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনও সংবাদ প্রচার করতে পারবে না।’

হাছান মাহমুদ বলেন, ‘পত্রিকার সার্কুলেশনেও শৃঙ্খলা আনা হবে। সার্কুলেশন যা তার থেকে অনেকে বেশি বলেন, এটা যাতে না হয়।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মী আইনটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। শিগগিরই এই আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে। এই আইনটি হলে ইলেকট্রনিক মিডিয়ায় শৃঙ্খলা ফিরবে।’

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম