স্কুল শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৫:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:১৪

শিগগিরই স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে কোনও সার্কুলার নেই। তবে আমাদের দেওয়ার জন্য তিনি রাজি হয়েছেন।’

রবিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েছিলাম। সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। তিনি আমাদের অনেক প্রশংসা করেছেন।’

জাহিদ মালেক আরও বলেন, ‘ভ্যাকসিন অ্যালায়েন্স-গাভির সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে, ফাইজার আর মডার্না দেওয়া যাবে। তাদের কাছে এই টিকার মজুত আছে বেশি। তারা আমাদের টিকা বেশি করে দেবে। আমাদের হাতে ৬০ লাখ ফাইজার আছে। আমরা ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজার দেবো। টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। অচিরেই শুরু হবে।’ 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম