আটকে পড়া প্রবাসীদের বাহরাইনে ফেরাতে চায় দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ১৮:৪০আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:৪০

করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের তাদের কর্মস্থল বাহরাইনে ফেরাতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ বৈঠকে পুনরায় আলোচনা করেছেন। তিনি ফের প্রবাসীদের তালিকা হস্তান্তর করেছেন।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে।

এদিকে বাহরাইন সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশসহ মোট ১১টি দেশকে গত রবিবার হতে রেডলিস্ট (লাল তালিকা) থেকে বাদ দেওয়া হয়েছে।

লাল তালিকা থেকে বাদ দেওয়ার ফলে অনেকেই এমনটি ধারণা করছেন যে, এই ঘোষণার মাধ্যমে বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা/ফ্যামিলি ভিসাও চালু করা হয়েছে। বিশেষত, করোনা মহামারির সময় আটকে পড়া প্রবাসীরা এই ঘোষণার মাধ্যমে তাদের সমস্যা সমাধান হয়েছে বলে আশা করছেন।

পোস্টে বলা হয়, দূতাবাস স্পষ্টভাবে জানাচ্ছে যে, লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ফলে বাহরাইনে ভ্যাকসিন গ্রহণকারী শুধু বাংলাদেশি যাত্রীরা ভ্রমণের আগে পিসিআর টেস্ট এবং ১০ দিনের হোম কোয়ারেন্টিনের  বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছেন। বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় সূত্রেও এ তথ্য জানা গেছে। এর সঙ্গে ওয়ার্ক ভিসা/ফ্যামিলি ভিসাও চালু হওয়ার কোনও সম্পর্ক নেই।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম