‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি পদ্ধতির পক্ষে গণঅধিকার পরিষদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৪

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নির্বাচন কমিশন প্রস্তাবিত প্রক্সি পদ্ধতির পক্ষে রয়েছে গণঅধিকার পরিষদ। কারণ ইসির প্রস্তাবিত অন্য দুই পদ্ধতি অনলাইন ও পোস্টাল ভোটিংয়ের মধ্যে এটি কিছুটা সহজ বলে মনে করি।

তবে প্রক্সি ভোটের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের পছন্দের প্রার্থী যেন ভোট পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা পৌনে ৩টায় নির্বাচন কমিশন অডিটোরিয়ামে ‘সেমিনার অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলের অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কমিশনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

গণঅধিকার প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি বলে আসছি। বিগত জুলাই গণঅভ্যুত্থানেও তারা অসামান্য অবদান রেখেছেন। তাই ২ কোটি প্রবাসীকে কোনোভাবেই ভোটাধিকার বঞ্চিত করা যাবে না। এ ক্ষেত্রে প্রক্সি পদ্ধতিতে তাদের ভোট প্রয়োগের সুযোগ বেশি নির্ভরযোগ্য মনে করি।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি