ময়মনসিংহ বিভাগের ইউপিতে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ২১:২৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:৩১

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ময়মনসিংহ বিভাগের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

সোমবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ‑ জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউপিতে শেখ মাহবুবুর রহমান, শরিফপুরে আলম আলী, লক্ষীরচরে আফজাল হোসেন বিদ্যুৎ, লশীরচরে শহিদুল্লাহ, ইটাইলে হাফিজুর রহমান, নরুন্দিতে লুৎফর রহমান, ঘোড়াধাপে মোহাম্মদ ফজলুল হক, বাঁশচড়াতে আ. জলিল, রানাগাছাতে আব্দুল জলিল, শ্রীপুরে আজিজুল হক, শাহবাজপুরে আয়ুব আলী খান, তিতপল্যাতে আজিজুর রহমান, মেষ্টাতে ছানোয়ার হোসেন, দিগপাইতে মিজানুর রহমান, রশিদপুরে আব্দুল্লাহ আল মামুন।

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউপিতে হাবিবুর রহমান, চরশেরপুরে রফিকুল ইসলাম, বাজিতখিলাতে মুহাম্মদ আলী, গাজীরখামারে আওলাদুল ইসলাম, ধলাতে রহিজ উদ্দিন, পাকুড়িয়াতে হায়দার আলী, ভাতশালাতে নাজমুন নাহার, লছমনপুরে আ. হাই, চরমোচারিয়াতে মিজানুর রহমান বাবুল, বলাইরচরে মনিরুল আলম, কামারিয়াতে সরোয়ার জাহান, রৌহাতে সাইফুজ্জামান সোহেল, বেতমারী ঘুঘুরাকান্দিতে আব্দুল মজিদ, চর পক্ষীমারীতে আকবর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়াতে সুরুজ মিয়া, জুগলীতে মোহাম্মদ ছামাদুল ইসলাম, গাজিরভিটাতে আবদুল মান্নান, বিলডোরাতে জাহাঙ্গীর হোসেন, শাকুয়াইতে সাহেদ আলী, নড়াইলে সাইফুল ইসলাম, ধারাতে তোফায়েল আহমদ, ধুরাইলে ওয়ারিছ উদ্দিন (সুমন), আমতৈলে আককাছ আলী, স্বদেশীতে খোরশেদ আলী।

ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউপিতে ফজলুল হক, গামারীতলাতে আতাউর রহমান, ধোবাউড়াতে নজরুল ইসলাম মুকুল, পোড়াকান্দুলিয়াতে বকুল মিয়া, গোয়াতলাতে আলমগীর হোসেন, ঘোষগাঁওতে শামছুল হক, বাঘবেড়তে মেহেদী হাসান।

ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁওতে আ. রাজ্জাক, পুটিজানাতে ময়েজ উদ্দিন তরফদার, কুশমাইলে শামছুল হক, বালিয়ানে হাজেরা খাতুন, দেওখোলাতে তাজুল ইসলাম (বাবলু), ফুলবাড়ীয়াতে আতাহার আলী, বাক্তাতে নাজমুল হক (সোহেল), রাঙ্গামাটিয়াতে মির্জা মো. কামরুজ্জামান, এনায়েতপুরে বুলবুল হোসেন, কালাদহে ইমান আলী, রাধাকানাইতে গোলাম কিবরিয়া তরফদার, আছিমপাটুলীতে এস. এম. সাইফুজ্জামান, ভবানীপুরে জবান আলী সরকার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউপিতে মোস্তাফিজুর রহমান খান, মেদনীতে জিল্লুর রহমান খান নোমান, ঠাকুরাকোনাতে আব্দুর রাজ্জাক, সিংহের বাংলাতে আব্দুর রহিম, আমতলাতে আব্দুর রউফ সবুজ, লক্ষীগঞ্জে আব্দুর রব (রব্বানী), কাইলাটিতে মজিবুর রহমান, দক্ষিণ বিশিউড়াতে আবু বকর সিদ্দিক, চল্লিশাতে সৈয়দ মাহাবুবউল মজিদ, রৌহাতে আব্দুর রশিদ, কালিয়ারা গাবরাগাতিতে আমজাদ হোসেন খান, মদনপুরে মোস্তফা ই কাদের।

বারহাট্টা উপজেলার বাউসী ইউপিতে শামছুল হক, সাহতাতে পল্টন চন্দ্র সরকার, বারহাট্টাতে কাজী সাখাওয়াত হোসেন, আসমাতে শফিকুল ইসলাম খান, চিরামে সাইদুর রহমান চৌধুরী, সিংধাতে শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন, রায়পুরে আলী আকবর তালুকদার।

আটপাড়া উপজেলার স্বরমুশিয়াতে আব্দুস ছাত্তার, শুনইতে রোকন উজ্জামান, লুনেশ্বরে শাহজাহান কবীর, বানিয়াজানে ফেরদৌস মিয়া, তেলিগাতীতে অখিল চন্দ্র দাস, দুওজতে সাইদুল হক তালুকদার, সুখারীতে শাহজাহান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এক ইউপির প্রার্থীর পরিবর্তন

নড়াইল সদর উপজেলার বিছালী ইউপিতে বর্তমান চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে ৯ অক্টোবর পাঠানো তালিকা অনুযায়ী এই ইউপিতে মনোনয়ন পেয়েছিলেন ইমরুল গাজী।

আগামীকাল মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে। বিকাল চারটার এ বৈঠকে চট্টগ্রাম বিভাগের ইউপির প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

/পিএইচসি/এমএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম