কুমিল্লার ঘটনাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৬:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:০১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মনে করেন, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননা ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি মহল সবসময় দেশের সম্প্রীতি ও শান্তি বিনষ্টের অপকর্মে লিপ্ত আছে। সারাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে একটি মহল।’ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

তথ্যমন্ত্রীর দাবি, কুমিল্লায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। জনগণের প্রতি তার অনুরোধ, ‘কোনও গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়, এসবে বিভ্রান্ত হবেন না।’

মন্ত্রীর বক্তব্যে, ‘কুমিল্লায় দীঘির পাড়ে মন্দিরে কোরআন পাওয়ার গুজব ছড়ানো হচ্ছে। অথচ সেখানে অত্যন্ত শান্ত একটি পরিবেশ, হিন্দু-মুসলিম সবাই মিলে যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সেখানে রাতে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনও মানুষ ছিল না, লাইটও বন্ধ ছিল। সেই পরিস্থিতিতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে।’

ড. হাছান মাহমুদ উল্লেখ করেন, ‘যারা গুজব ছড়ানোর কথা ভেবেছেন ও ভাবছেন, তাদের সবাইকে চিহ্নিত করা হবে। কুমিল্লার ঘটনাটি কারা ঘটিয়েছে তা সহসাই বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কোরআন অবমাননা নিয়ে এখন বেশ কয়েকটি সংস্থা তদন্ত করছে, তাদের তদন্তে সব বেরিয়ে আসবে।’

সনাতন ধর্মালম্বীদের জন্য তথ্যমন্ত্রীর আশ্বাস, ‘সরকার ও জনগণ আপনাদের পাশে আছে। দুষ্কৃতিকারীদের নিবৃত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে পূজা উৎসব করুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তস্রোতের বিনিময়ে এই দেশ রচিত হয়েছে। একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এ দেশের বিরুদ্ধাচারণ করা একটি মহল দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক তারা চায় না। সেজন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছে। ছোটখাটো ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বিকৃতভাবে উপস্থাপন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে। গত কয়েক বছরের এমন ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, এর পেছনে হীন উদ্দেশ্য ছিল। সরকার কঠোর হাতে সেগুলো দমন করেছে।’

ড. হাছান মাহমুদ মনে করিয়ে দিলেন, ‘পদ্মা সেতুর পিলার স্থাপনের কাজ শুরুর পর গুজব রটিয়ে দেওয়া হয় সেখানে নরবলী দিতে হবে। এজন্য সারাদেশে ছেলেধরার গুজব ছড়িয়ে দেওয়া হয়, এ কারণে অনেক নিরীহ মানুষ হত্যার শিকার হয়। এটি কারা করেছে? যারা বলেছিল- বর্তমান সরকার পদ্মা সেতু করতে পারবে না, এ সরকারের আমলে কখনও পদ্মা সেতু হবে না এবং যারা পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ও বিশ্বব্যাংককে তার সঙ্গে যুক্ত করেছিল। পরে বিশ্বব্যাংক কানাডার আদালতে হেরে যাওয়ায় প্রমাণ হয়েছে সব অভিযোগ অসত্য। সেই একই মহল নরবলীর গুজব ছড়িয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা হলেও পুলিশ কঠোর হাতে তা দমন করেছে।’

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম