কারওয়ান বাজারে পর্ণ সিনেমা বিপণন: আটক ২৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭

কারওয়ান বাজারে পর্ণ সিনেমা বিপণন রাজধানীর কাওরান বাজারে পর্ণো ভিডিও বিপণনের সময় ২৫ জনকে আটক করেছে র‍্যাব-২। রবিবার রাতে কাওরান বাজারের ২নং সুপার মার্কেট থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

র‍্যাব জানায়, অসাধু চক্রটি বিভিন্ন ধরনের পাইরেসি ও পর্ণো অশ্লীল সিনেমা ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে মোবাইলের মেমোরি কার্ড দিয়ে ট্রান্সফার করতো। এধরণের কাজের মাধ্যমে পাইরেসি ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০০০ (সংশোধনী ২০০৫) লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, সাদ্দাম হোসেন (২৩), মোঃ সজীব (১৯), মোঃ ইয়াসিন আরাফাত (২২), লিটন আহমেদ (২৩), মোঃ সুজন মিয়া (২০), মাহাবুর রহমান (১৯), পলাশ মোল্লা (২৫), আল-আমিন (১৮), মোঃ শাহীন (১৮), মোঃ মিলন (১৯), মোঃ নয়ন (২০), মোঃ আরিফুর রহমান (১৮), আরমান আহমেদ (১৯), সজীব মিয়াজী (২২), মুজাহিদুল ইসলাম (২০), মোঃ লায়েছ (২৫), আকাশ খান (২০), মোঃ সাহাবুল ইসলাম (২২), মোঃ জহিরুল ইসলাম জনি (১৯), মোঃ মুক্তার হোসেন (২১), মোঃ রেজাউল করিম (২৪), মোঃ সবুজ (১৮), মোঃ নোমান (২০), মোঃ সাগর (১৯), মোঃ পারভেজ (১৯)।

এসময় তাদের কাছ থেকে ৪৬ টি মনিটর, ৪৬ টি সিপিইউ, ৩২৫ টি বিভিন্ন ধরণের কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ।

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের