কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ২১:০৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১:০৩

কুমিল্লার ঘটনা কী কারণে ঘটেছে, সে প্রশ্ন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তিনি বলেছেন,  এ ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত শিগগিরিই তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত   ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

এ ঘটনার কারণে যারা ক্ষুব্ধ হয়েছে তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাইকে চিহ্নিত করে সবার সামনে হাজির করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি।

এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরে জড়িয়ে পড়ছে তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী