ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের জন্য সাপোর্ট সেন্টার চালুর আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৬:৩৭আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৬:৩৭

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের পাশে প্রবাসী কর্মীদের জন্য একটি সাপোর্ট সেন্টার চালু করতে চায় সরকার। একইসঙ্গে প্রবাসীদের জন্য কম খরচে চিকিৎসা প্রদানের জন্য ভাটারায় একটি মেডিক্যাল সেন্টার করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী কর্মীদের জন্য ওয়েজ কল্যাণ বোর্ড কর্তৃক ‘প্রতিবন্ধী ভাতা’ প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

প্রবাসী কর্মীদের জন্য সাপোর্ট সেন্টার করা প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, যারা বিদেশে যেতে ইচ্ছুক এবং যারা বিদেশে যাবেন তাদের সহায়তা দেওয়ার জন্য এই সাপোর্ট সেন্টারটি করা হবে। আশা করি এটা ডিসেম্বরের মধ্যে চালু করতে পারবো।

প্রবাসীদের জন্য যা কিছু করা দরকার এক এক করে সরকার সব করবে আশ্বাস দিয়ে ইমরান আহমদ বলেন, ‘আমরা প্রবাসীদের কল্যাণে একটা মেডিক্যাল সেন্টারও করবো। যেখানে প্রবাসীরা কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবেন। এটার কাজ এখনও শুরু হয়নি।’

প্রবাসীদের সেবা দেওয়ার জন্য সরকার নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে ওয়েজ কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীদের জন্য ৩৩২ কোটি টাকা প্রবাসীদের সহায়তায় খরচ করেছি। সৌদিগামীদের কোয়ারেন্টাইনে ২৫ হাজার টাকা করে দিয়েছি। আমিরাত প্রবাসীদের জন্য পিসিআর টেস্টের জন্য ১ হাজার ৬০০ টাকা করে দিচ্ছি। বিদেশ ফেরত ৯২০ জন নারী কর্মীকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

এ সময় মন্ত্রী কল্যাণ বোর্ডের মহাপরিচালককে উদ্দেশ করে বলেন, ‘প্রবাসীদের যেসব সন্তাদের ভাতা প্রদান করা হচ্ছে, তাদের মধ্যে যেসব প্রতিবন্ধী চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক অবস্থানে ফিরতে আসতে পারবে তাদের স্থায়ী চিকিৎসার ব্যবস্থা করেন।’ প্রবাসীদের কল্যাণে সব সেবা অনলাইনভিত্তিক করা হচ্ছে বলেও জানান মন্ত্রী ইমরান।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘যারা বৈধভাবে বিদেশ যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জন্য কাজ করছে। আজ যাদের ভাতা দেওয়া হচ্ছে, তারা পাঁচ বছরে মোট ৬০ হাজার টাকা পাবেন। সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বর্তমানে আগের বাংলাদেশ নেই। উন্নয়নের ছোঁয়া গ্রামেও চলে গেছে, এতে প্রবাসীদের অবদান বিশেষ ভূমিকা রেখেছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম প্রমুখ।

/এসও/ইউএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের