ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৫:০৩আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:২৩

ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (২০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভান্ডারিয়ার মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি দরবার শরিফের প্রধান মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী।

হাছান মাহমুদ বলেন, ‘সরকার ১২ রবিউল আওয়াল সরকার ছুটি ঘোষণা করেছে। সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। ইসলামের মূল মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, সম্প্রীতি সৃষ্টি করা। ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনও জঙ্গি হয় না, হানাহানিতে লিপ্ত হয় না, অন্য কারও ওপর হামলা করে না। মহানবী (সা.) অন্য কারও ওপর আক্রমণ করার শিক্ষা দেননি। আজকে ইসলামের মূল মর্মবাণী থেকে সরে গিয়ে অনেকে ভুল ব্যাখ্যা দেয়, আমাদের তরুণদের বিপদগামী করে। যারা ফিতনা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষকে ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা ইসলামের কথা বলে হানাহানি করে তারা ফিতনা সৃষ্টিকারী। যারা অন্য ধর্মাবলম্বীদের ওপর হামলা করে তারাও ফিতনা সৃষ্টিকারী। বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ ইরাক থেকে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। আমাদের স্বাধীনতার জন্য মুসলমানের সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরাও যুদ্ধ করেছেন। এ দেশ সবার।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সমগ্র পৃথিবীতে মুসলমান ভাইদের ওপর নানা জায়গায় নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আরব বিশ্ব এক থাকলে এই সাহস ইসরাইয়েল পেতো না। মিয়ানমার থেকে ১২ লাখ মুসলমানকে বিতাড়িত করা হয়েছে। এরপর ওআইসির অনেক দিন সময় লেগেছে একটি বৈঠক করতে। এটি মুসলিম উম্মাহর জন্য লজ্জার। পরে আমাদের নেত্রী শেখ হাসিনার উদ্যোগে ওআইসির সভা হয়েছে।’

সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। কেউ যেন আমাদের ধর্মের নামে এমন কিছু করতে না পারে, যাতে আমাদের লজ্জিত হতে হয়। ইসলাম ধর্ম মানবিক, এটা আমাদের আচার-আচরণ দিয়ে প্রকাশ করতে হবে।’

 

/সিএ/আইএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি