সাম্প্রদায়িক হামলা-মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৬:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৪১

সাম্প্রদায়িক হামলাও মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় করা মামলার বিচার কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন, ‘এই মামলায় যখন পুলিশ প্রতিবেদন পাওয়া যাবে, তখন এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে। সেখানে এ সংক্রান্ত ভিডিও ফুটেজ তুলে ধরা যাবে।’

সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় করা মামলার তদন্তে ধীরগতি ও বিচার বিলম্বের কারণ জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘নাসিরনগরের যে ঘটনা তার তদন্ত এখনও শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে বিচারিক কাজ আদালত শেষ করতে পারে না। তবে আমরা আশ্বাস করি, যখনই তদন্ত রিপোর্ট আসবে, তখনই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। যতগুলো স্পর্শকাতর মামলা এ পর্যন্ত এসেছে, সব মামলাই আমরা দ্রুত নিষ্পত্তি করেছি। এ ধরনের মামলায় ইচ্ছাকৃত কোনও বিলম্ব হচ্ছে না। কেননা, একটি হত্যাকাণ্ড যত সহজে ঘটানো সম্ভব হয়, সেখানে একটি মামলা কিন্তু ততটা সহজে নিষ্পত্তি করা সম্ভব হয় না। তাই কিছুটা সময় প্রয়োজন। এই সময়টুকুতো দিতে হবে।’   

প্রসঙ্গত, এর আগে মন্ত্রী নিবন্ধন অধিদফতরে যোগদান করা নতুন কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম