২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৫:২৭আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:২৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির জন্য সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছে। মাত্র ৯ মাসে ৩০ লাখ মানুষকে হত্যার মতো ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এ পরিমাণ লোক মারা গেছে। কিন্তু আমাদের দেশের মতো এত অল্প সময়ে এত লোক কোথাও মারা যায়নি। তাই ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, তাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ রাখছি।

রবিবার (২৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ৭৬তম জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ পয়েটস্ ক্লাব কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী কুটনৈতিকভাবে অনেক প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা আশাবাদী, বাংলা অচিরেই জাতিসংঘের অন্যতম দাফতরিক ভাষার স্বীকৃতি লাভ করবে। বঙ্গবন্ধু যখন ছিলেন, তিনি বলেছিলেন‑ আমি আমার মাতৃভাষায় জাতিসংঘে বক্তব্য রাখব, কিন্তু সে রেওয়াজ সেদিন ছিল না। তাঁর সম্মানে জাতিসংঘ বিশেষভাবে এ ব্যবস্থা করেছিল, যাতে তিনি নিজের ভাষায় বক্তব্য রাখতে পারেন।

রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে চাই,  রোহিঙ্গাদেরকে যেন সসম্মানে তাদের নিজেদের দেশে ফেরত নেওয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করে। তাদের জীবনমান উন্নয়নের জন্য রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ বেশ উদ্যোগ নিচ্ছে। কিন্তু এটা আমাদের কাম্য নয়। আমাদের দাবি, তাদেরকে তাদের মাতৃভূমিতে ফেরত নিতে জাতিসংঘ যেন ব্যবস্থা গ্রহণ করে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন‑ বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারীসহ  অনেকে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম