করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২৭৬ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২১, ১৭:১৯আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭:৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৭৬ জন এবং মারা গেছেন ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ২৭ হাজার ৮৩৪ জনের এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এদিন সুস্থ হয়েছেন ৪৪০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪১৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৮৪টি। এখন পর্যন্ত এক কোটি দুই লাখ ৬২ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ২৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী একজন। বয়স বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। 

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে একজন, খুলনায় ২ জন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। 

৬ জনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম