‘এমন নামও শুনবেন, যারা আপনাদেরও পরিচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৭:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যে ছেলেটি পুজামণ্ডপে কোরআন শরিফ রাখার মতো কাজটি করেছে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আমরা মনে করছি, কিছু দিনের মধ্যেই এর পেছনের কারণ জানতে পারবো।’

মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে তিনি এসব কথা বলেন। 

সচিবালয়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নোয়াখালীর সহিংসতার ঘটনায় যারা জড়িত তাদের নামও জানা গেছে। এমন নামও শুনবেন যারা আপনাদেরও পরিচিত। রংপুরের ঘটনায়ও নাম জানা গেছে। আমরা শিগগিরই জানাবো।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মন্দিরে কোরআন রাখা কোনও হিন্দুর কাজ নয়, যা আমি আগেও বলেছি। আমি দায়িত্ব নিয়ে, অভিজ্ঞতা নিয়েই বলেছিলাম। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। কারণ কোনও হিন্দুর এই দুঃসাহস হবে না।’

/এসআই/আইএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম