মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৮:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:৫৫

গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ, যা ২০২০ সালের একই সময়ে ছিল ৪৫ দশমিক ৭১ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় প্রান্ত থেকে মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চলতি বছরের গত তিন মাসে (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মোট ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ১৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এবং ১০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। এ সময়ের মধ্যে চুক্তি অনুমোদন করা হয়েছে একটি। ১০টি আইন সংসদে পাস হয়েছে।’

তিনি জানান, ২০২০ সালের একই সময়ে (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ৯টি বৈঠক অনুষ্ঠিত হয়। ওইসব বৈঠকে মোট ৭০টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বাস্তবায়িত হয় ৩২টি। বাস্তবায়নাধীন ছিল ৩৮টি সিদ্ধান্ত। এই সময়ের মধ্যে ৩টি নীতি বা কর্মকৌশল গ্রহণ করা হয়। ৬টি চুক্তির অনুমোদন দেওয়া হয়। সংসদে ৮টি আইন পাস হয়।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের