২৮ জেলায় নতুন শনাক্ত নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১৭:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭:৫৯

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৪ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন।

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের চার জেলায় দুই বা ততোধিক অঙ্কে রোগী শনাক্ত হয়েছেন। আর ৩২ জেলায় রোগী শনাক্ত এক অঙ্কে। বাকি ২৮ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।

দুই বা ততোধীক অঙ্কে রোগী শনাক্ত হওয়া জেলার মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ১৮৬ জন। 

এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগের ফরিদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায়; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলায়; চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলায়; রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায়; রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায়; খুলনা বিভাগের ঝিনাইদহ, খুলনা ও মেহেরপুর জেলায়; বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলায় এবং সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও রোগী শনাক্ত না হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুর; চট্টগ্রাম বিভাগের বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর; রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাট; রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা; খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, মাগুড়া, নড়াইল ও সাতক্ষীরা; বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম