জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১৮:৫৩আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:০৪

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বর্তমান সরকার ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজিক প্ল্যান ও অ্যাকশন প্ল্যান প্রণয়ন, ৭০০ কোটি টাকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠনসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সেগুলোর বাস্তবায়ন সফলভাবে এগিয়ে চলেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানী সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১: বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাজ্যের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলন বা কপ-২৬ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বিদেশি সাহায্য না এলে আমরা নিজস্ব অর্থেও তা মোকাবিলা করতে পারবো। কারণ, বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কৃষিকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। অগ্রাধিকার ভিত্তিতে লবণাক্ত-সহিষ্ণু, খরা-সহিষ্ণু, জলমগ্নতা সহনশীল, উচ্চ তাপমাত্রা সহনশীলসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণে আমাদের বিজ্ঞানী ও কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক সফলতা এসেছে।’

ড. রাজ্জাক আরও বলেন, ‘আগে আমাদের কথা কেউ শুনতো না। কারণ, গরিবের কথা কেউ শোনে না। কিন্তু আজ বাংলাদেশ পৃথিবীতে মর্যাদাশীল জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদা ও সম্মানের দিক দিয়ে পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। এখন সবাই আমাদের কথা শোনেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সম্মেলনেও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতি ও প্রত্যাশার কথা অত্যন্ত বলিষ্ঠভাবে ও উচ্চস্বরে তুলে ধরবেন।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, জনকণ্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান আলোচনায় অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।

 

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম