দাম ঠিক রাখতে চিনি আমদানির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৮:১০আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২১:৩৭

আগামী বছর রোজার আগেই বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে (বিএসএফআইসি) চিনি আমদানি করতে বলেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে চিনি শিল্পকে ঢেলে সাজাতে অতিরিক্ত জনবল ছাঁটাইয়েরও সুপারিশ করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে চিনি শিল্প নিয়ে আলোচনায় এসব সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বর্তমানে বাজারে চিনির দাম একটু বেশি। কমিটি এ বিষয়টি আমলে নিয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। নানা কারণে আমাদের চিনি শিল্প সংকটে আছে। কিন্তু আগামী রমজানের আগে যেন বাজার স্থিতিশীল থাকে সেজন্য আমরা বিএসএফআইসির অধীনে চিনি আমদানি করতে বলেছি।

তিনি আরও বলেন, বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য সরকার চিনি শিল্পে সবসময় ভর্তুকি দেয়। আমরা সরাসরি বিএসএফআইসির অধীনে চিনি আমদানি করতে বলেছি। অন্য কোনও মাধ্যমে নয়।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের বরাত দিয়ে মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানায়, রোজার সময় দেশে সম্ভাব্য চিনির চাহিদা তিন লাখ মেট্রিক টন। এই চাহিদার পরিপ্রেক্ষিতে বিএসএফআইসি, বেসরকারি সুগার রিফাইনারি প্রতিষ্ঠান এবং টিসিবির কাছে মজুত করা চিনি দিয়ে গত রোজার মাসে চাহিদা পূরণ করা সম্ভব। বিএসএফআইসির আর্থিক সংকটের কারণে চিনি আমদানির কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে জানায় মন্ত্রণালয়।

গত কয়েক সপ্তাহ ধরে বাজারে তেল-চিনিসহ নিত্যপণ্যের দাম চড়া। এক সপ্তাহ আগে খোলা বাজারে চিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিকেজিতে তিন টাকা বেশি, ৭৮ টাকায় বিক্রি হয়েছে।

গত ফেব্রুয়ারিতে সংসদীয় কমিটিতে মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিএসএফআইসি গত পাঁচ বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান গুনেছে। এ সময় প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৩ হাজার ১৪৭ কোটি ২২ লাখ টাকা। আর ব্যয় হয়েছে ৭ হাজার ৮৬ কোটি ২ লাখ টাকা। লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৮ কোটি ৮০ লাখ টাকা।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন মৌসুমে নিরবচ্ছিন্নভাবে যাতে সার বিতরণ করা যায় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কারখানা মালিক ও বাফার ইনচার্জদের সঙ্গে সমন্বয় সভা করে সার্বিক কাজ ত্বরান্বিত করা হয়েছে বলে মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে।

বৈঠকে ঢাকা স্টিল এবং ব্লেড ফ্যাক্টরি (সোর্ড ব্লেড) জরুরি ভিত্তিতে উৎপাদনে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একেএম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ ও পারভীন হক সিকদার অংশ নেন।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম