সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনসহ ১০ পৌরসভা-ইউপির ভোট আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ০০:০৯আপডেট : ০২ নভেম্বর ২০২১, ০৮:৪৭

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের উপনির্বাচন এবং দেশের সাতটি পৌরসভা ও তিন জেলার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২ নভেম্বর) । এছাড়া আজ কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড ও তিনটি পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবাধ ‍ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়ায় সিরাজগঞ্জ-৬ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন করিব। ১৬০টি ভোটকেন্দ্রের এ উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এদিন সপ্তম ধাপের সাতটি পৌরসভা ও প্রার্থীর মৃত্যুতে স্থগিত চারটি ইউনিয়ন পরিষদে ভোট হবে। সেগুলোর মধ্যে পৌরসভাগুলো হচ্ছে- নীলফামারীর ডোমার, দিনাজপুরের ঘোড়াঘাট, নড়াইলের লোহাগড়া, ফেনীর ছাগলনাইয়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নরসিংদীর ঘোড়াশাল ও বগুড়ার সোনাতলা পৌরসভা। খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের রফিকুল আলম ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একই দলের গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় এ দুটি পৌরসভায় মেয়র পদে ভোট হবে না। তবে কাউন্সিলর পদে ভোট হবে। এছাড়া টাঙ্গাইল, কুষ্টিয়া ও চাঁদপুরের কচুয়া পৌরসভায় একটি করে ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আন্তর্ভুক্ত থাকা চারটিতে আজ ভোট নেওয়া হবে। চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিতকারণে এসব নির্বাচন স্থগিত ছিল। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে-খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী, বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়ায়া ও রামপালের রাজনগর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম