ই-লার্নিং প্ল্যাটফর্ম সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ২০:৪৯আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০:৪৯

ই-লার্নিং প্ল্যাটফর্ম দেশে সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে পিআইবি ই-লার্নিং প্ল্যাটফর্ম (pibelearning.gov.bd) উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে গত এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে, সে অনুযায়ী প্রশিক্ষণের প্রসার ঘটেনি। পেশাগত কাজে ব্যস্ত এবং সিনিয়র সাংবাদিকদের জন্য অনলাইনে সাংবাদিকতা প্রশিক্ষণ তাই অত্যন্ত সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ। ই-লার্নিং কোর্সের জন্য ইতোমধ্যেই পাঁচ হাজার সাংবাদিকের আবেদনে এর গুরুত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে।

দেশে অনলাইন পদ্ধতির সূচনা ও প্রসারের কথা উল্লেখ করতে গিয়ে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের চিন্তাপ্রসূত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল হিসেবে করোনা মহামারির মধ্যেও দেশে অনলাইনে শিক্ষাদান চালু রাখা সম্ভব হয়েছে। তিনি নিজেও এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস ও পরীক্ষা  নিয়েছেন, বিদেশে থেকেও তিনি ক্লাস নিয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী।

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল ও পিআইবি'র পরিচালক আফরাজুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় ই-লার্নিং সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নেওয়া একশ’ সাংবাদিকের হাতে সনদ তুলে দেওয়া হয়।

/এসআই/এমআর/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম