কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছি: পররাষ্ট্রমন্ত্রী

শাহেদ শফিক, গ্লাসগো থেকে
০৩ নভেম্বর ২০২১, ২২:২২আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২২:২২

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশ ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। আরও ছয়টি কেন্দ্র কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বুধবার (৩ নভেম্বর) গ্লাসগোর জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে কার্বন নিঃসরণ কমানো যায় সে বিষয় ঢাকা-গ্লাসগো একপথে হাঁটবে। আমরা যেভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করেছি এতে করে বিশ্বনেতারা আমাদের প্রশংসা করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্তমান সরকারের সকল পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, এবারও আলোচনায় ছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত হবে কিনা। অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস উঠে আসে ক্লাইমেট ভালনারেবল ফোরামের আলোচনাসহ প্রতিটি ক্ষেত্রে।

ড. মোমেন বলেন, নীতিগতভাবে অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলো আপত্তিও জানায়নি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা দিতে একমত নন অনেক দেশের নেতারা। তবে এতদিন আলোচনার পর এবার এজেন্ডাতে যুক্ত করা হয়েছে। যে টাকা দেওয়ার জন্য আশ্বাস দেওয়া হচ্ছে তার জন্যও দেওয়া হচ্ছে নানা শর্ত।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎপ্রকল্প বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বিবেচনা করেই জলবায়ু মোকাবিলা করছে বাংলাদেশ।

/এসএস/এমআর/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম