কাওরান বাজারে স্থাপন হবে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক কেন্দ্র: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ২২:৫৯আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২৩:০৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘রাজধানীর কাওরান বাজার এলাকায় ঢাকার জন্য আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে। কল্যাণপুর রিটেনশন পন্ডকে ঘিরে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন হাইড্রো ইকোপার্ক, এটি হবে যুবসমাজের জন্য প্রকৃতিভিত্তিক শিক্ষাকেন্দ্র।’ শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল পার্টনারশিপ’ এবং ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ ও কূটনীতির প্রাণকেন্দ্র ঢাকা উত্তর। ডিএনসিসিকে আগামীর টেকসই অর্থনৈতিক মেগাসিটি হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশ‌ন বাংলাদেশে সর্বপ্রথম মিউনিসিপ্যাল বন্ড চালু করতে যাচ্ছে।’

আতিকুল ইসলামের কথায়, ‘জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হ‌ওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার’ শীর্ষক অনুষ্ঠানে মো. আতিকুল ইসলাম

যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সুযোগ-সুবিধাসহ বিস্তারিত আলোকপাত করেন ডিএনসিসি মেয়র। তাদের প্রতি ডিএনসিসি গ্রিন মিউনিসিপ্যাল বন্ডে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম