পণ্য পরিবহনে কর্মবিরতি অব্যাহত রাখবেন ট্রাক-কাভার্ডভ্যান মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ নভেম্বর ২০২১, ১৬:৩৮আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬:৫২

বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়েছে। রবিবার (৭ নভেম্বর) রাজধানীর সাতরাস্তায় নিজেদের কার্যালয়ে এই তথ্য জানান সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। 

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরেন কাভার্ডভ্যান-ট্রাক মালিকরা। এগুলো হলো– ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহার, যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং টোলের নামে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার চাঁদাবাজি বন্ধ করা। এসব দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা। 

সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব বলেন, ‘জ্বালানি তেলের সঙ্গে সারাদেশের প্রতিটি খাত জড়িত। তেলের দাম বাড়লে সব জায়গায় এর প্রভাব পড়ে। তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করা হয় না। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। লোকসান দিয়ে গাড়ি চালাবো না। তাই আমরা পণ্য পরিবহন বন্ধ রেখেছি। আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে চাই।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি