বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে নিজ জেলায় রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০২১, ১০:৩৫আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১০:৩৫

চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখতে এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে নিজ জেলায় গিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রায় দুই বছর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটি তার নিজ শহরে প্রথম সফর।

শুক্রবার (১২ নভেম্বর) বিকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তার পৈতৃক বাসভবন মিঠামইনে পৌঁছান। এসময় তার স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন।

মিঠামইনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান স্থানীয় রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাকে কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের সঙ্গে হাওরগুলোর সংযোগ স্থাপনকারী ৩৬৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছে। 

রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম