খেলা দেখে আপনারা হতাশ কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ২০:১৬আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২০:১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খেলা দেখে আপনারা এত হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে।’

বুধবার (১৭ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত হন প্রধানমন্ত্রী। সাংবাদিকরা যুক্ত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে।

এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট খেলেছেন কখনও, মাঠে গেছেন? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না। কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক নয়। এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, একটুতেই হতাশ, একটুতেই উৎফুল্ল। ধৈর্য ধরে থাকেন। আগামীতে আরও ভালো করবে তারা।’

তিনি বলেন, ‘হ্যাঁ, ফলাফল যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। তবে এজন্য আমি আমাদের ছেলেদের নিয়ে হতাশা প্রকাশ করি না। আমি বলি আরও ভালো খেলো। আরও প্র্যাকটিস করো।’

‘একে তো করোনার জন্য তারা ঠিকমতো প্র্যাকটিস করতে পারেনি, এর মধ্যে যে বিশ্বকাপে খেলেছে, কয়েকটি দেশকে হারাতে পেরেছে এটাই বড়’-বলেন তিনি।

/পিএইচসি/এমআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম