২৪ নভেম্বর সংসদে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি

 বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ নভেম্বর ২০২১, ১৬:২৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:০৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংসদে বিশেষ আলোচনা হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। আলোচনার শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে স্মারক বক্তৃতা দেবেন। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। দুদিনব্যাপী এই আলোচনা শেষে সেই প্রস্তাব গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদের বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বছরব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।’

জাতীয় সংসদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৪ নভেম্বর বেলা ৩টায় স্মারক বক্তৃতা প্রদানে সম্মতি দিয়েছেন বলে স্পিকার জানান।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে গত বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার। তবে করোনাভাইরাস মহামারির জন্য কর্মসূচিগুলো যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গত বছরের নভেম্বর মাসে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশনে বসে জাতীয় সংসদ। ওই অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিশেষ আলোচনার কথা চলমান একাদশ সংসদ অধিবেশন শুরুর আগেই স্পিকার জানিয়েছিলেন।

 

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি