পদোন্নতি-বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয় সহানুভূতির সঙ্গে বিবেচনার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ২০:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:১৭

সরকারের উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি-বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির  বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলা, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ১ ডিসেম্বরকে  ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা ও পালনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার স্থান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যান্য স্থানগুলোকে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের আগ্রবাদে অবস্থিত ‘জয় বাংলা’ টাওয়ার ও ‘টাওয়ার ৭১’ কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হবে বলে বৈঠকে জানানো হয়।

‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ নির্মাণে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করার লক্ষ্যে কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।

এছাড়া মুন সিনেমা হলের সঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিদ্যমান চুক্তি অনুযায়ী কাজের অগ্রগতি হচ্ছে কিনা তা পরিদর্শনপূর্বক পরবর্তী করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমাদানের লক্ষ্যে বৈঠকে কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

                                                       

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান