মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকা আসছেন সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২০:৪৬

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফাইসাল নাসিম তিন দিনের সফরে সোমবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সফরে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভাইস প্রেসিডেন্টের। এছাড়া প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

জানতে চাইলে পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে মালদ্বীপের আলাদা গুরুত্ব রয়েছে। সম্প্রতি গ্লাসগোতে কপ-২৬ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মাদ সলিহের বৈঠক হয়েছে।’

সফরে কী বিষয়ে গুরুত্ব পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া অনেক বাংলাদেশি মালদ্বীপে কর্মরত রয়েছেন এবং এজন্য প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে।’

মাশফি বিনতে শামস বলেন, ‘এ বছরের প্রথম দিকে বাংলাদেশের একটি মেডিক্যাল দলকে মালদ্বীপে পাঠানো হয়েছিল কোভিড সহায়তার অংশ হিসেবে এবং ওই সফল সফরের পর তারা স্বাস্থ্য খাতে আরও সহযোগিতার বিষয়ে আগ্রহী।’

ভাইস প্রেসিডেন্ট নাসিম ঢাকায় একটি নার্সিং ইনস্টিটিউট ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করবেন। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও ভাইস-চ্যান্সেলরদের সঙ্গে বৈঠক করবেন।

মাশফি বিনতে শামস বলেন, ‘মালদ্বীপ বাংলাদেশে শিক্ষার্থী পাঠাতে চায়। একই সঙ্গে তারা বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিতে চায়। এসব বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।’

অনেক বাংলাদেশি মালদ্বীপে কর্মরত রয়েছেন।  করোনাকালে তাদের মধ্য থেকে প্রায় ১৫ হাজার ফেরত এসেছেন। সেখানে আরও দক্ষ বাংলাদেশি পাঠানোর বিষয়টিও আলোচনা হতে পারে বলে জানান মাশফি বিনতে শামস।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান