জেলা পরিষদ চেয়ারম্যানের মেয়াদ পাঁচ বছর শেষ হলেই প্রশাসক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৩:৫২আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬:২৮

জেলা পরিষদ চেয়ারম্যানের মেয়াদ পাঁচ বছর শেষ হলেই প্রশাসক নিয়োগ করার বিধান যুক্ত করা হচ্ছে ‘জেলা পরিষদ সংশোধন আইন-২০২১’ এ। আজ সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে খসড়া এ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নতুন আইনে উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়ররা জেলা পরিষদের সদস্য হবেন বলেও জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিষয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি। আগামী বছর (২০২২ সাল) প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে বিষয়বস্তু থাকবে ‘স্বাধীনতার ৫০ বছর’।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম