মৃত্যু কমে ২, শনাক্ত ২৬৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৬:৩৫আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭:৫৯

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে। সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন, যা কিনা গতকাল ছিল সাত জন। 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৪ জন। তাদের নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৭ হাজার ৯৫৫ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৬৯৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬১৪টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি সাত লাখ ৪২ হাজার ৪১১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ নয় হাজার ৬৭১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৭৪০টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৪২ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী এবং তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দুজনের বয়সই ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম