খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে: তথ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৯:১০আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০:০১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে মির্জা আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেন সাহেবসহ সব বিএনপি নেতারাই এখন ডাক্তার হয়ে গেছেন। আ স ম রব সাহেবও বড় ডাক্তার এখন, মান্না সাহেবও ডাক্তার। তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি দাবি করেন, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে।

সোমবার (২২ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘তারা বলছেন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালের কোনও বিশেষজ্ঞ অবশ্য কিছু বলেননি। বিএনপির ডাক্তার যারা রাজনীতি করেন তারা কিছু কিছু সময় বলেছেন।’

‘আসলে বেগম জিয়া আগেও অসুস্থ ছিলেন এবং আমাদের দেশেই তার চিকিৎসা হয়েছে। তখনও বিএনপি বলেছিল বেগম জিয়াকে অবশ্যই বিদেশ পাঠাতে হবে। না পাঠালে তাকে বাঁচানো যাবে না। বাস্তবতা হচ্ছে, আমাদের দেশেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন’- বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আসলে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার দাবি স্বাস্থ্যগত নয়, রাজনৈতিক উদ্দেশ্যে। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন। তাকে নিয়ে রাজনীতি করা অনভিপ্রেত’।

হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়ার কী হয়েছে সেটির জন্য বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসক, দেশের শীর্ষ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড হতে পারে, তারা পরামর্শ দিতে পারেন।’

/এসআই/এমআর/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম