করদাতাদের সময়মতো আয়কর প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৮:২৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে  করদাতাদের সময়মতো আয়কর প্রদানের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) ‘জাতীয় আয়কর দিবস-২০২১’ উপলক্ষে সোমবার (২৯ নভেম্বর) এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষে তিনি সকল সম্মানিত করদাতা এবং কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য— ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেবো কর’ যথার্থ হয়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ  করেন।

তিনি বলেন, ‘‘আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান খাত নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম। প্রত্যক্ষ কর বা আয়করকে পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের প্রধান কর হিসেবে বিবেচনা করা হয়। দেশ ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে সফলতার পথ ধরে ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছে। ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির বিকল্প নেই।’’

তিনি আয়কর সম্পর্কে জনগণের মধ্যে পর্যাপ্ত সচেতনতা সৃষ্টি করতে পারলে একদিকে যেমন কর বিষয়ক ভীতি দূর হয়, তেমনই সমাজে কর পরিপালনের সংস্কৃতিও বিকশিত হয়। আয়কর সম্পর্কে ভীতি ও অসচেতনতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ বিগত বছরগুলোতে অনেক উদ্ভাবনীমূলক ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এসবের মধ্যে রয়েছে জাতীয় আয়কর দিবস উদযাপন, আয়কর প্রদানকারীদের ট্যাক্স কার্ড প্রদান, পুরস্কার ও স্বীকৃতি প্রদান ইত্যাদি। ইতোমধ্যে আয়কর ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বেশকিছু সংস্কার সাধিত হয়েছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, ই-টিডিএস, এ চালান এবং নিরীক্ষিত হিসাব বিবরণীর সঠিকতা যাচাইয়ের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) চালু করা হয়েছে। এসব ইতিবাচক সংস্কার ও কার্যক্রমের ফলে আয়কর ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড নভেম্বর মাসব্যাপী সারাদেশে সকল কর অফিসগুলোতে করসেবা প্রদান করেছে। কোভিড মহামারির কারণে করমেলা অনুষ্ঠিত না হলেও সম্মানিত করদাতাদেরকে মাসব্যাপী করসেবা প্রদানের উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। করদাতাদের কর প্রদানে উৎসাহিত করার অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এবার ১ শত ৪১ জন দীর্ঘমেয়াদি করদাতাসহ সারাদেশে ৬ শত ৬৬ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করেছে। আমি আশা করি, এর মাধ্যমে অন্যান্য করদাতারাও আয়কর প্রদানে উৎসাহিত হবেন।

তিনি  ‘জাতীয় আয়কর দিবস-২০২১’ উপলক্ষে গৃহীত সকল কার্যক্রমের সফলতা কামনা করেন। খবর: বাসস

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের