শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১:১৩

ক্রীড়াবিদরা বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, অসামান্য গৌরব বয়ে আনবে।’

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু পঞ্চম আন্তসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২১-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি এবং প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ (অব.), বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. নজরুল ইসলাম (অব.), ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নারীর ক্ষমতায়ন। তিনি চান নারীরা সামনের দিকে এগিয়ে যাক। প্রশাসন থেকে শুরু করে ক্রীড়াঙ্গনে সর্বত্র নারীদের প্রতিষ্ঠিত করার জন্য তাঁর নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সন্তানরা, বিশেষ করে নারী ক্রীড়াবিদরা দেশে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চমৎকার সাফল্য দেখাচ্ছে। এটা দেশের জন্য অত্যন্ত সম্মানজনক।’

এর আগে মন্ত্রী ভারোত্তোলনের বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন।

 

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি