শনাক্ত ও মৃত্যু কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৮

গত সপ্তাহে (২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর) করোনায় নতুন শনাক্ত হওয়া রোগী তার আগের সপ্তাহের (২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) তুলনায় কমেছে। কমেছে মৃত্যু ও সুস্থ হওয়া রোগীর সংখ্যাও।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের তথ্য মতে, গত সপ্তাহে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৫৯ জন, তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬৯৬ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় রোগী শনাক্ত হওয়ার হার কমেছে দুই দশমিক দুই শতাংশ। গত সপ্তাহে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৭ জন। তার আগে সপ্তাহে সুস্থ হয়েছিলেন দুই হাজার ১১৯ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা কমেছে সাত দশমিক ছয় শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন, তার আগের সপ্তাহে মারা গেছেন ২৫ জন। অর্থাৎ মৃত্যু কমেছে আট শতাংশ।

অধিদফতরের তথ্য মতে, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার ৫৪৮টি, আর তার আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল এক লাখ ২৮ হাজার ২৬১টি। অর্থাৎ নমুনা পরীক্ষার হার বেড়েছে এক শতাংশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম